Salafi Connect

সালাফি-আহলে হাদিস মসজিদ খুঁজে পাওয়ার সহজ ও নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম

অ্যাপটি নির্মাণাধীন
بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ

আলহামদুলিল্লাহ, সম্পূর্ণ ইখলাসের সাথে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সালাফি-আহলে হাদিস ভাই-বোনদের দ্বীনি খেদমতে নতুন জায়গায় বা নিজ এলাকায় সহজে সালাফি-আহলে হাদিস মসজিদ খুঁজে পাওয়ার কষ্ট ও অনিশ্চয়তা দূর করতেই এই অ্যাপটি তৈরি করা হয়েছে।

🕌

মসজিদ খুঁজুন

নতুন এলাকা বা নিজ এলাকায় সালাফি-আহলে হাদিস মসজিদ খুঁজে পাওয়ার সুবিধা।

📍

লোকেশনভিত্তিক তথ্য

প্রয়োজনীয় মসজিদের অবস্থান ও প্রাসঙ্গিক তথ্য এক জায়গায় পাওয়ার লক্ষ্য।

যাচাই করা তথ্য

ধাপে ধাপে তথ্য যাচাই করে আরও নির্ভুল ও নির্ভরযোগ্য ডাটাবেস তৈরি।

তথ্য যাচাই সংক্রান্ত গুরুত্বপূর্ণ নোটিশ

আমাদের টিমের সদস্যরা বাংলাদেশের বিভিন্ন সালাফি-আহলে হাদিস ফেসবুক পেজ, গ্রুপ এবং মসজিদের জুমআর খুতবার পোস্টারসহ বিভিন্ন নির্ভরযোগ্য অনলাইন উৎস থেকে প্রাথমিক তথ্যগুলো সংগ্রহ করেছেন।

তবে এই তালিকার অনেক মসজিদের তথ্যই এখনও সরাসরি যাচাই বা ভেরিফাই করা বাকি রয়েছে। ব্যবহারকারী ভাই-বোনদের সহযোগিতা এবং সংশ্লিষ্ট মসজিদগুলোর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে আমরা ধাপে ধাপে এই তথ্যগুলো যাচাই করে অ্যাপটিকে আরও নির্ভুল ও নির্ভরযোগ্য করে ফেলব, ইনশাআল্লাহ।

অ্যাপ প্রস্তুতের অগ্রগতি চলমান