নোটিশ
১০ অক্টোবর, ২০২৬
আল্লাহর অশেষ রহমতে আমাদের ৩,৫০০+ দ্বীনি ভাই-বোনের পরিবার!
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ!
আলহামদুলিল্লাহ! আল্লাহর ইচ্ছা, রহমত এবং অনুগ্রহ; অতঃপর আপনাদের সহিহ নিয়ত, অক্লান্ত প্রচেষ্টা আর রাত-দিনের মেহনতে আমাদের এই App-টি গত ৭ দিনের মধ্যে বাংলাদেশব্যাপী ৩,৫০০+ মানুষ অ্যান্ড্রয়েড ডিভাইস ও ওয়েবসাইটে ব্যবহার করছেন।
কোনো প্রকার পেইড প্রমোশন বা টাকা খরচ ছাড়াই সম্পূর্ণরূপে অর্গানিকভাবে, আল্লাহর ইচ্ছায় অতঃপর আপনাদের উদ্যমে অ্যাপটি চলছে, আলহামদুলিল্লাহ।
ছড়িয়ে দিন অ্যাপটি আপনার সালাফি-আহলে হাদিস সহিহ আকীদা ও মানহাজের দ্বীনি ভাই-বোনদের কাছে। কোনো ভুলত্রুটি চোখে পড়লে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দু'আ করবেন। আমরাও আপনাদের জন্য দুআ করি, আল্লাহ যেন আমাদের এই ছোট খেদমতটুকুকে কবুল করে নেন এবং কিয়ামতের দিন তাঁর পক্ষ থেকে শুনিয়ে দেন:
وَٱدۡخُلِي جَنَّتِي
"আর আমার জান্নাতে প্ৰবেশ কর"
সূরা ফজর, আয়াত ৩০ (বাংলা অনুবাদ: ড. আবু বকর মুহাম্মাদ যাকারিয়া)
হোম
কাছের
মসজিদ
নোটিশ
অ্যাড করুন

শেয়ার করুন

সালাফি-আহলে হাদিস মসজিদ বাংলাদেশ অ্যাপ—সহজে সালাফি-আহলে হাদিস মসজিদ খুঁজে পেতে এই অ্যাপটি ব্যবহার করুন। লিংক: https://play.google.com/store/apps/details?id=com.salaficonnect.masjids&hl=en