বিসমিল্লাহির রাহমানির রাহিম
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ
আলহামদুলিল্লাহ, কেবল মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং সালাফি-আহলে হাদিস ভাই-বোনদের দ্বীনি খেদমতের উদ্দেশ্যে এই অ্যাপটি তৈরি করা হয়েছে। নতুন কোনো এলাকায় বা ভ্রমণের সময় সহজে সালাফি-আহলে হাদিস মসজিদ খুঁজে পাওয়ার কষ্ট দূর করাই আমাদের মূল লক্ষ্য।
এটি কোনো দল, সংগঠন বা প্রতিষ্ঠানের অন্তর্ভুক্ত নয়; বরং সম্পূর্ণ নিঃস্বার্থ ও ব্যক্তিগত একটি উদ্যোগ। এই অ্যাপটি পরিচালনায় কোনো ধরনের আর্থিক লেনদেন বা আর্থিক সুবিধা গ্রহণের উদ্দেশ্য নেই, আলহামদুলিল্লাহ।